বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে জরুরি ভিত্তিতে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এই সংকটকে পুঁজি করে যাতে কোনো অসাধু সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, সে বিষয়েও সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে জ্বালানি সংকট তীব্র রূপ নিয়েছে। যদি আগামী দিনগুলোতেও বিশ্ব পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তবে এর নেতিবাচক প্রভাব দেশের সামাজিক ও অর্থনৈতিক জীবনের ওপর মারাত্মকভাবে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
জামায়াত আমির বলেন, এই কঠিন পরিস্থিতি সামাল দিতে সরকারকে এখনই বাস্তবসম্মত ও টেকসই সমাধান গ্রহণ করতে হবে। বিশেষ করে জ্বালানির বিকল্প উৎসগুলোর ওপর গুরুত্বারোপ করা এখন সময়ের দাবি।
তিনি আরও সতর্ক করে বলেন, সংকটের এই মুহূর্তে যেন নতুন কোনো অসাধু সিন্ডিকেট সক্রিয় হতে না পারে, সে লক্ষ্যে সরকারকে কঠোর তদারকি ও ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া দেশের মূল্যবান জ্বালানি সম্পদ যাতে কোনোভাবেই দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে সীমান্তসহ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান তিনি।
রিপোর্টারের নাম 
























