ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

উত্তরায় জামায়াতের বদর দিবসের আলোচনা সভা: প্রধান অতিথি সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তরা পূর্ব থানা শাখার উদ্যোগে উত্তরার একটি স্থানীয় মিলনায়তনে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ মার্চ) আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

উত্তরা পূর্ব থানার আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন এবং মহানগরী মজলিসে শুরার সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুব আলম। এছাড়া জামায়াত মনোনীত ১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমানও সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং এর শিক্ষা বর্তমান প্রেক্ষাপটে বিশ্লেষণের গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উত্তরা পূর্ব থানা কর্মপরিষদের সদস্যবৃন্দসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত ৫

উত্তরায় জামায়াতের বদর দিবসের আলোচনা সভা: প্রধান অতিথি সেলিম উদ্দিন

আপডেট সময় : ০৫:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬