ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ইরানের শোক বইতে জামায়াত সেক্রেটারি জেনারেলের স্বাক্ষর, বিশ্বজুড়ে নিরীহ প্রাণহানি বন্ধের আহ্বান

ঢাকার ইরান দূতাবাসে সম্প্রতি প্রয়াত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের স্মরণে খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে শোক বইতে স্বাক্ষর করে তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরান সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং বিশ্বজুড়ে নিরীহ মানুষের প্রাণহানি বন্ধের আহ্বান জানান।

শোক বইতে স্বাক্ষরকালে মিয়া গোলাম পরওয়ার বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা ও রাষ্ট্রনেতাদের অবদান সব সময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি প্রয়াতদের প্রতি তাঁর অসীম রহমত নাজিল করেন এবং শোকসন্তপ্ত সবাইকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন।

জামায়াত সেক্রেটারি জেনারেল বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে এক পবিত্র আমানত— এই উপলব্ধি থেকেই তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান। তারা উভয়েই ইরানের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের ভূমিকার কড়া সমালোচনা ইরানের: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নীরবতা ভাঙার আহ্বান

ইরানের শোক বইতে জামায়াত সেক্রেটারি জেনারেলের স্বাক্ষর, বিশ্বজুড়ে নিরীহ প্রাণহানি বন্ধের আহ্বান

আপডেট সময় : ১২:০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬