ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইরানের শিরাজে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভয়াবহ হামলা: প্রাণহানি অন্তত ২০

ইরানের ঐতিহাসিক শিরাজ শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ হামলায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

ইরানের ফারস প্রদেশের ডেপুটি গভর্নর জলিল হাসানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানান, শিরাজ শহরের জিবাশাহর এলাকার একটি আবাসিক অঞ্চলে এই হামলা চালানো হয়। আবাসিক এলাকায় অতর্কিত এই হামলায় প্রাণ হারানোদের মধ্যে নারী ও শিশুসহ বহু নিরীহ বেসামরিক নাগরিক রয়েছেন।

জলিল হাসানি আরও জানান, হামলায় আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার পর সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাপ ও হুমকির মুখে আলোচনায় বসবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের শিরাজে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভয়াবহ হামলা: প্রাণহানি অন্তত ২০

আপডেট সময় : ১১:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬