ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

ভোটের ফলাফলে ‘মহা-ইঞ্জিনিয়ারিং’, দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া তুলনামূলক সুষ্ঠু হলেও ফলাফল তৈরি ও ঘোষণায় ‘মহা-ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। তিনি এই কারচুপির পেছনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের যোগসাজশের ইঙ্গিত দিয়ে তাদের অবিলম্বে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেফতারে দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অধ্যাপক পরওয়ার বলেন, অতীতের নির্বাচনগুলোর তুলনায় এবারের ধরন ছিল সম্পূর্ণ ভিন্ন। ভোটারদের কৌশলে বোকা বানিয়ে সুচতুরভাবে নির্বাচনী ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার জন্য দক্ষ ইঞ্জিনিয়ারদের দিয়ে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যদি তাই না হবে, তবে রাত ১০-১১টা পর্যন্ত দেশজুড়ে যখন ১১ দলের বিজয়ের খবর আসছিল, তখন কেন রহস্যজনকভাবে ভোট গণনা বন্ধ করে দেওয়া হলো?

তিনি আরও বলেন, মানুষ যখন জামায়াতের প্রার্থীদের বিজয়ের খবর শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, ঠিক তখনই মধ্যরাতে ফলাফল রহস্যজনকভাবে পাল্টে দেওয়া হয়। এটিই ছিল সবচেয়ে বড় ‘ইঞ্জিনিয়ারিং’। তিনি অবিলম্বে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে এই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর বিষয়ে জিজ্ঞাসাবাদের আওতায় আনার জোর দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন ও কাকরাইল হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর প্রতিবাদে এবং সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ খলিলুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন আহমেদ, ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনের এমপি কামাল হোসেন, মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন এবং উত্তরের সেক্রেটারি ইয়াছিন আরাফাত প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষিকা রুনা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ভোটের ফলাফলে ‘মহা-ইঞ্জিনিয়ারিং’, দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

আপডেট সময় : ০৪:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬