ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধ করার যে উপায় বলে দিল ইরান

ইরানের ওপর হামলাকারী যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে থামানো গেলেই যুদ্ধ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

মঙ্গলবার তেহরানের একটি স্কুলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

“আমরা শেষমুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলাম, যাতে যুদ্ধে জড়াতে না হয়, কিন্তু অন্য পক্ষগুলো যুদ্ধে করার সিদ্ধান্ত নেয়,” বলেন বাঘাই।

“এখন যুদ্ধ বন্ধ করার উপায় হলো হামলাকারীদের থামানো,” যোগ করেন তিনি।

‘অনেক দেরি হয়ে যাওয়ার আগেই’ আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধ থামানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

“যুদ্ধ আরো ব্যাপক আকার ধারণ করার আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে এবং হামলা বন্ধ করার বিষয়ে হামলাকারীদের বাধ্য করে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে হবে,” বলেন বাঘাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

যুদ্ধ বন্ধ করার যে উপায় বলে দিল ইরান

আপডেট সময় : ১০:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬