ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

এখনই ব্রাজিলের দলে ফিরছেন না নেইমার: কোচ আনচেলত্তির চোখে এখনও ফিট নন তারকা খেলোয়াড়

আসন্ন নভেম্বরে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তির এই দল ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগাল এবং ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে।

এই দলে তিন বছর পর ফিরে এসেছেন ৩২ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনিয়ো। তবে তারকা ফরোয়ার্ড নেইমার এবারও দলে ডাক পাননি। ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তির চোখে নেইমার আন্তর্জাতিক ফুটবলের জন্য এখনও পুরোপুরি ফিট নন।

অথচ শনিবার ব্রাজিলিয়ান লিগে ফোর্তালেজার বিপক্ষে ম্যাচ খেলেছেন নেইমার। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের দরজা যেন তার জন্য কিছুতেই খুলছে না।

দল ঘোষণার সময় ব্রাজিল জাতীয় দলের ইতালিয়ান কোচ আনচেলত্তি সাংবাদিকদের বলেন, “আমি নেইমারের সঙ্গে আবার কথা বলেছি। দেখা যাক, চোট থেকে সে কবে ফিরতে পারে। পুরো বিশ্বকাপ খেলতে হলে একজন খেলোয়াড়ের উচ্চমাত্রার শারীরিক প্রস্তুতি থাকা জরুরি। কেউ যদি পুরোপুরি ফিট না থাকে, আমি তাকে দলে নেব না।”

ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটাতে চলতি বছরের মার্চে রিয়ালের সাবেক কোচ আনচেলত্তিকে দায়িত্ব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সিবিএফ এই বিশ্বাস নিয়েই তাকে নিয়োগ দিয়েছে যে তিনি ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে দেবেন।

সিবিএফের এই চাওয়া এখন আনচেলত্তিও নিজের বুকে ধারণ করেন। তাই বিশ্বকাপের সেরা দল বাছাইয়ের ক্ষেত্রে তিনি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। এ কারণেই তিনি বিশ্বকাপ বাছাইয়ের দলে বেশ কিছু নতুন ও পুরনো মুখ এনে দল সাজিয়েছেন। তবে ঘোষিত এই স্কোয়াডে নেইমারের জায়গা হয়নি।

আনচেলত্তি স্পষ্ট করে বলেন, “আমাদের দলে এমন খেলোয়াড় দরকার, যারা শারীরিকভাবে সর্বোচ্চ ফিট।” নেইমারের জায়গা না হলেও, এই দুটি প্রীতি ম্যাচের ব্রাজিল দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন লুচানো জোবা।

তিন বছর পর ফিরেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনিয়ো। এছাড়া ব্রাজিলের ঘরোয়া ফুটবলে খেলা সাতজন খেলোয়াড়কেও এই দলে রাখা হয়েছে।

এ বিষয়ে আনচেলত্তির যুক্তি হলো, “আমি এই ম্যাচগুলোতে নতুন কিছু খেলোয়াড়কে পর্যবেক্ষণ করতে চাই। ফাবিনিও, লুচানো জোবা, ভিতো রোকে—ওরা সবাই দারুণ মৌসুম কাটাচ্ছে। এবার আমাদের দলে ব্রাসিলেইরাও থেকে সাতজন খেলোয়াড় আছে, যা এই লিগটির মানের প্রমাণ।” তিনি যোগ করেন, “এই দুই ম্যাচে আমরা জাতীয় দলের জন্য আরও স্থিতিশীল একটি ভিত্তি গড়ে তুলতে চাই।”

এদিকে, ঘোষিত দলে নতুন মুখ এনে পরীক্ষা-নিরীক্ষা করে দেখলেও, মার্চের মধ্যেই বিশ্বকাপের দল চূড়ান্ত করার কথা জানিয়েছেন রিয়ালের সাবেক এই কোচ।

তিনি বলেন, “খেলোয়াড়দের সঙ্গে আমি যত বেশি সময় কাটাব, চূড়ান্ত দল তৈরির তত কাছাকাছি পৌঁছাব। জুনের দল গঠনের কাছাকাছি আছি আমরা। এরই মধ্যে ১৭ বা ১৮ জন খেলোয়াড় চূড়ান্ত হয়ে গেছে। চোটের ওপরও এটা নির্ভর করবে। তবে দল প্রায় চূড়ান্তই। মার্চের দল হবে চূড়ান্ত দলের খুব কাছাকাছি।”

এই লক্ষ্যে, ২৬ জন খেলোয়াড়কে নিয়েই তিনি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবেন এবং এর বাইরে নতুন করে আর কাউকে ডাকা হবে না। এই তালিকায় জায়গা পেতে হলে নেইমারকে তার ফিটনেসের চূড়ান্ত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে সংস্কার না হলে রাজপথে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

এখনই ব্রাজিলের দলে ফিরছেন না নেইমার: কোচ আনচেলত্তির চোখে এখনও ফিট নন তারকা খেলোয়াড়

আপডেট সময় : ০৩:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫