২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় জায়ান্ট ফ্রান্স ও স্পেন। মাঠের লড়াই শুরুর আগেই ম্যাচটি জায়গা করে নিয়েছে ফুটবল ইতিহাসের পাতায়। টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই লড়াইয়ের দুই দলের খেলোয়াড়দের মোট বাজারমূল্য প্রায় ৩ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার কোটি টাকারও বেশি। এটি এখন পর্যন্ত ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল হিসেবে বিবেচিত হচ্ছে।
পরিসংখ্যান বলছে, ফ্রান্সের স্কোয়াডের বাজারমূল্য প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার এবং স্পেনের ১.৪৩ বিলিয়ন ডলার। দলের গভীরতা ও রক্ষণভাগে ফরাসিরা এগিয়ে থাকলেও, মিডফিল্ড ও গোলরক্ষক পজিশনে স্প্যানিশরা বেশ শক্তিশালী। বর্তমান বিশ্বের অন্যতম দামি তরুণ তারকা লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে এবং পেদ্রি গঞ্জালেসের মতো তারকারা এই ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের অপেক্ষায়। মাঠের লড়াইয়ে বাজারমূল্যের এই বিশাল পার্থক্য কতটা প্রভাব ফেলে, তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
রিপোর্টারের নাম 
























