ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দল থেকে বাদ পড়েছেন স্যাম কনস্টাস, অন্যদিকে তাসমানিয়ার ওপেনার জ্যাক ওয়েদারাল্ড প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে চমক সৃষ্টি করেছেন।
চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল থেকে বাদ পড়েছিলেন যে মার্নাস লাবুশেন, তিনি এই দলে ফিরে এসেছেন। তবে তিনি ব্যাটিং অর্ডারে কত নম্বরে খেলবেন, তা এখনও নিশ্চিত নয়।
নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, প্রথম একাদশের ব্যাটিং অর্ডার এখনও চূড়ান্ত করা হয়নি। তবে তিনি উল্লেখ করেছেন, লাবুশেন দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত। এই দলে রিজার্ভ উইকেটরক্ষক হিসেবে যোগ করা হয়েছে জশ ইংলিশকে।
আগামী ২১ নভেম্বর থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার মহামর্যাদার অ্যাশেজ সিরিজ মাঠে গড়াবে।
প্রথম টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড:
স্টিভেন স্মিথ (অধিনায়ক)
শন অ্যাবট
স্কট বোল্যান্ড
অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক)
ব্রেন্ডন ডগেট
ক্যামেরন গ্রিন
জশ হ্যাজেলউড
ট্রাভিস হেড
জশ ইংলিশ (উইকেটরক্ষক)
উসমান খাজা
মার্নাস লাবুশেন
নাথান লিয়ন
মিচেল স্টার্ক
জ্যাক ওয়েদারাল্ড
বিউ ওয়েবস্টার
রিপোর্টারের নাম 























