ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে হাইকোর্টের রুলের জেরে জরুরি সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ-সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের রুলের পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদত হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হাইকোর্ট কর্তৃক শুনানিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ব্যাখ্যা করতেই এই জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের হাইকোর্ট বেঞ্চ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা পৃথক রিটের শুনানিতে রুল জারি করেন।

আদালত এক রুলে জানতে চেয়েছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না। একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রিটের বিরোধিতা করে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাদের সহযোগিতা করেন আইনজীবী জহিরুল ইসলাম মূসা, আইনজীবী সাদ্দাম হোসেন ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

উল্লেখ্য, গত সোমবার (২ মার্চ) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট আবেদন দায়ের করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের জন্য বিশেষ প্রণোদনা: রেমিট্যান্স পাঠালেই দেড় ভরি স্বর্ণের হার জেতার সুযোগ

জুলাই সনদ বাস্তবায়নে হাইকোর্টের রুলের জেরে জরুরি সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আপডেট সময় : ০২:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬