ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

রাজধানীতে আজ রাতে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

রাজধানীর মগবাজারে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (২ মার্চ) রাত ১০টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই জরুরি সভায় দলের শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

তবে কী কারণে বা কোন বিশেষ ইস্যুতে এই জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে, সে সম্পর্কে দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সম্মেলনে বর্তমান পরিস্থিতি বা কোনো বিশেষ বিষয়ে জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন: মানবতার বিরুদ্ধে অপরাধ, দায়ীদের বিচারের দাবি ভাসানী জনশক্তি পার্টির

রাজধানীতে আজ রাতে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬