ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকায় নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে তাদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের সড়ক পরিবহন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হলে তা তাদের যাতায়াতকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে এবং কর্মজীবী নারীদের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করবে।

এদিকে, একই বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকেও শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন কাজ আসন্ন রমজান ঈদের আগেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সমাধিস্থলটি ঈদের ছুটির আগেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬