ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

নারী ও শিশু নির্যাতনের ভয়াবহতা: জামায়াতে ইসলামী আইয়ামে জাহিলিয়াতের সঙ্গে তুলনা করে সরকারের কাছে প্রশ্ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বর্তমান সময়ে নারী ও শিশুর প্রতি যে হারে পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, তা একাত্তরের অন্ধকারাচ্ছন্ন আইয়ামে জাহিলিয়াতের যুগের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেতৃবৃন্দ। তাঁরা নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি উত্থাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা তাঁর বক্তব্যে বলেন, “আছিয়া হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম। তৎকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিচারের জন্য এক মাস সময় চেয়েছিলেন। কিন্তু সেই বিচারের কার্যকারিতা আজ কোথায়? যদি সেই রায় কার্যকর হতো, তাহলে তাহিয়া-আমিনাসহ অন্য শিশুদের জীবন দিতে হতো না। আইন যদি কার্যকর না হয়, তবে সেই আইনের কোনো মূল্য থাকে না।”

তিনি সরকারের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, “সরকার কেন নীরব? আপনি ১৮ কোটি মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন, কিন্তু সেই দায়িত্ব আপনি কীভাবে পালন করছেন? আপনি সর্বোচ্চ চার স্তরের নিরাপত্তা বলয়ে থাকেন, কিন্তু দেশের সাধারণ নাগরিকরা কয় স্তরের নিরাপত্তা পাচ্ছে? তারা তো নিজেদের ঘরেও নিরাপদ নয়। আপনার ব্যর্থতার দায়ভার আপনাকেই এবং প্রশাসনকে বহন করতে হবে।”

মানববন্ধনে উপস্থিত অন্য বক্তারাও একই সুরে বলেন, নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে নারী ও শিশুদের পাশবিক নির্যাতনের পর হত্যা করা হচ্ছে। তাঁরা বলেন, একটি দেশের মর্যাদা ও সম্মানের প্রতীক হলো সে দেশের নারী ও শিশু সমাজ। কিন্তু কিছু মানুষরূপী হায়েনার লালসার শিকার হয়ে সেই মর্যাদা আজ ভুলুণ্ঠিত। জাতি হিসেবে আমরা আজ লজ্জিত।

মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে শোকজ, ভিডিও বার্তায় ‘বিস্ময়’ প্রকাশ

নারী ও শিশু নির্যাতনের ভয়াবহতা: জামায়াতে ইসলামী আইয়ামে জাহিলিয়াতের সঙ্গে তুলনা করে সরকারের কাছে প্রশ্ন

আপডেট সময় : ১২:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬