ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

বঙ্গোপসাগরে আমাদের কৌশলগত ভবিষ্যৎ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগর: বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ এবং সম্ভাবনার নতুন দিগন্ত

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত বঙ্গোপসাগর এখন বিশ্ব রাজনীতিতে একটি কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর ভূ-রাজনৈতিক গুরুত্ব, নৌ-বাণিজ্য, সামুদ্রিক নিরাপত্তা এবং বিপুল প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই প্রেক্ষাপটে, বিশ্ব মঞ্চে বাংলাদেশ একটি আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার এক সুবর্ণ সুযোগের সম্মুখীন।

বর্তমান বিশ্বব্যবস্থায় ইন্দো-প্যাসিফিক (আইপিএস) ধারণাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র তার ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্ডো-প্যাসিফিক (এফওআইপি)’ কৌশলের মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে এই অঞ্চলে নৌ-চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। তাদের প্রধান উদ্বেগ হলো চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক প্রভাব।

দক্ষিণ চীন সাগর বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের প্রায় ৩০ শতাংশ, যার মূল্য আনুমানিক ৫.৩ ট্রিলিয়ন ডলার, তার পরিবহনের পথ। এই রুট মালাক্কা প্রণালী হয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি ভান্ডারের সঙ্গে পূর্ব এশিয়ার শিল্পাঞ্চলকে সংযুক্ত করে। চীনের প্রায় ৬০ শতাংশ তেল আমদানি পারস্য উপসাগর অঞ্চল থেকে আসে এবং এর প্রায় ৮০ শতাংশ মালাক্কা প্রণালী অতিক্রম করে, যা ‘মালাক্কা ডিলেমা’ নামে পরিচিত। এই কৌশলগত ঝুঁকি মোকাবিলায় চীন তার ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর (বিআরআই) মেরিটাইম সিল্ক রোড অংশের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে বন্দর ও অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়িয়েছে। পাকিস্তানের গোয়াদর, শ্রীলঙ্কার হাম্বানটোটা এবং মিয়ানমারের কিয়াউকফিউ প্রকল্প তারই অংশ। বঙ্গোপসাগর এই করিডোরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এর ভূ-রাজনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে।

ভারতও এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই। ‘নেবারহুড ফার্স্ট’ এবং ‘অ্যাক্ট ইস্ট (পুবে তাকাও)’ নীতির মাধ্যমে ভারত বঙ্গোপসাগরকে তার প্রভাব বলয়ের অংশ হিসেবে বিবেচনা করে। এই নীতির বাস্তবায়নে মিয়ানমার ভারতের জন্য একটি কৌশলগত সেতু হিসেবে কাজ করছে, যা পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ জোরদার করতে সহায়ক। একইসঙ্গে, যুক্তরাষ্ট্র চীনের প্রভাব মোকাবিলায় ভারতকে সমর্থন দিচ্ছে। বাংলাদেশের ট্রানজিট ব্যবহার করে উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ স্থাপন এবং বঙ্গোপসাগর ঘিরে কৌশলগত উপস্থিতি বাড়ানো—এই দুটি লক্ষ্যই ভারতের আঞ্চলিক নীতির কেন্দ্রবিন্দু, যার মাধ্যমে ভারত চীনের সামুদ্রিক সিল্ক রুটের ভারসাম্য রক্ষার চেষ্টা করছে।

ফলে, বঙ্গোপসাগর এখন প্রধান শক্তিগুলোর স্বার্থের মিলনস্থলে পরিণত হয়েছে, যেখানে বাংলাদেশ ত্রিভুজের কেন্দ্রে অবস্থান করছে। এই পরিস্থিতিতে, যেকোনো কৌশলগত ভুল করার সুযোগ অত্যন্ত সীমিত।

এখানে ‘ব্লু ইকোনমি’ বা নীল অর্থনীতির ধারণাটি বিশেষভাবে প্রাসঙ্গিক। সামুদ্রিক মৎস্য, অফশোর গ্যাস-তেল, শিপিং, জাহাজ নির্মাণ, সামুদ্রিক পর্যটন এবং নবায়নযোগ্য শক্তি—এই সবকিছু নিয়ে এটি একটি সমন্বিত সামুদ্রিক অর্থনৈতিক কাঠামো। বঙ্গোপসাগরে অবস্থিত ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ বিশ্বের অন্যতম গভীর সামুদ্রিক খাদ, যা তিমি, ডলফিন ও কচ্ছপের প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত। এখান থেকে প্রতি বছর প্রায় ছয় লাখ টন সামুদ্রিক মাছ আহরণ করা হয়, যা দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১৮ শতাংশ। একইসঙ্গে, এখানে তেল-গ্যাস এবং অন্তত ১৩ ধরনের খনিজ সম্পদের সম্ভাবনার কথা বলা হয়। এমনকি ৩০ থেকে ৮০ মিটার গভীরতায় সিমেন্ট শিল্পে ব্যবহৃত বিশেষ ধরনের কাঁচামালেরও সন্ধান মিলেছে।

তথ্যমতে, বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সমুদ্রপথে পরিবাহিত হয়। বাংলাদেশের ক্ষেত্রেও এই বাস্তবতা একই—প্রায় ৯ হাজার কোটি ডলারের আমদানি-রপ্তানি সমুদ্রপথে সম্পন্ন হয় এবং বছরে সাড়ে চার হাজারের বেশি বিদেশি জাহাজ এই বাণিজ্যে অংশ নেয়। অর্থাৎ, বঙ্গোপসাগর আমাদের অর্থনীতির প্রধান জীবনরেখা। এই বাস্তবতায় চট্টগ্রাম, পায়রা ও মাতারবাড়ী বন্দরের সম্প্রসারণ অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। চট্টগ্রামের দক্ষিণে মাতারবাড়ীতে জাপানের সহায়তায় দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণাধীন, যা জাপানের ‘বে অব বেঙ্গল শিল্প উন্নয়ন বলয়’-এর অংশ। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এটি আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলার সঙ্গে বাংলাদেশের সংযুক্তির একটি কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করছে।

বর্তমান বিশ্ব রাজনীতিতে প্রধান শক্তিগুলো সাধারণ অর্থনৈতিক সহায়তার মাধ্যমে প্রভাব বিস্তার করে। এক্ষেত্রে চীন বিশেষভাবে উল্লেখযোগ্য। চীনের ঋণকেন্দ্রিক কূটনীতির অভিজ্ঞতা অনেক দেশকে কৌশলগত নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করেছে। তাই বাংলাদেশের জন্য উন্নয়ন ও নির্ভরতার মধ্যে ভারসাম্য রক্ষা করা অপরিহার্য।

বিশ্ব রাজনীতিতে দুটি কৌশল গুরুত্বপূর্ণ: ১. ব্যান্ডওয়াগনিং, যেখানে একটি দুর্বল রাষ্ট্র শক্তিশালী কোনো শক্তির বিরুদ্ধে না দাঁড়িয়ে বরং তার সঙ্গেই হাত মেলায়। সহজ ভাষায়, যেদিকে পাল্লা ভারী, সেদিকেই পাড়ি। ২. ব্যালেন্সিং, অর্থাৎ শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা। বাংলাদেশের মতো উন্নয়নশীল কিংবা অনুন্নত দেশগুলোর জন্য ব্যালেন্সিং অথবা পাইলট ফিস বিহেভিয়র নীতিতে চলা বাঞ্ছনীয়, যেখানে সতর্কতা ও কৌশলগত বিচক্ষণতা উভয়ই বজায় থাকে। চীনের অবকাঠামো বিনিয়োগ যেমন আমাদের গ্রহণ করা যেতে পারে, তেমনি নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতায় যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও জরুরি। এটি কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখার সবচেয়ে কার্যকর পথ। যেমনটি ভারত পশ্চিমের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বজায় রেখে রাশিয়ার সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা সম্পর্ক অটুট রেখেছে। যদিও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বিমসটেক বঙ্গোপসাগরীয় রাষ্ট্রগুলোর একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করছে। পাশাপাশি, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সংযোগ বৃদ্ধির সুযোগ রয়েছে। সক্রিয় সামুদ্রিক কূটনীতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মার্কিন নৌ-কৌশলবিদ আলফ্রেড থায়ার মাহান বলেছিলেন, সমুদ্রবাণিজ্য বা নৌশক্তি যেভাবেই হোক—সমুদ্র যার নিয়ন্ত্রণে থাকবে তার পক্ষে পৃথিবী নিয়ন্ত্রণ করা সম্ভব। বাস্তবতাও দেখিয়েছে, সামুদ্রিক দূরদর্শী নীতি ও দক্ষ বন্দর ব্যবস্থাপনার মাধ্যমে অপেক্ষাকৃত ক্ষুদ্র রাষ্ট্র হয়েও হংকং বা সিঙ্গাপুরের মতো দেশ কীভাবে আঞ্চলিক প্রভাব বিস্তার করতে পারে। বঙ্গোপসাগরও বাংলাদেশের জন্য সেই সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারব, তা সময়ই বলে দেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের পাল্টা হামলা: পাকিস্তানের সেনা ক্যাম্পে আঘাত

বঙ্গোপসাগরে আমাদের কৌশলগত ভবিষ্যৎ

আপডেট সময় : ০৯:১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬