ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আল্লাহর ভয় মানুষকে ভোট কারচুপি থেকে বিরত রাখে: জামায়াত নেতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকলে কোনো ব্যক্তি ভোট কারচুপি বা নির্বাচনী প্রক্রিয়ার অপব্যবহার করতে পারে না। যারা আল্লাহকে ভয় করে না, তারাই এমন অনৈতিক কাজে লিপ্ত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ শুক্রবার বিকেলে দলটির ঢাকা-৬ সংসদীয় আসন কমিটির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

‘যাকাত ও মাহে রমাদানের তাৎপর্য’ শীর্ষক এই আলোচনা সভায় ড. আযাদ আরও বলেন, রোজা তাকওয়া অর্জনের অন্যতম প্রধান মাধ্যম। রোজা কেবল আল্লাহর জন্য, লোক দেখানো নয়। রোজা মানুষকে নিষ্পাপ হওয়ার সুযোগ দেয় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। তিনি বলেন, রোজা পালনের পর যদি কেউ আগের মতো দুর্নীতি, চাঁদাবাজি বা সন্ত্রাস থেকে বিরত না থাকে, তবে তার রোজা পালন অর্থহীন।

তিনি জোর দিয়ে বলেন, সমাজ ও রাষ্ট্র যদি কোরআনকে ধারণ করে, তবে তারা পৃথিবীতে মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত হবে। কোরআনের বিধান ছাড়া ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রীয় জীবনে প্রকৃত সাফল্য অর্জন সম্ভব নয়। তাই কোরআনভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

ড. আযাদ যাকাতের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, দ্বিতীয় হিজরিতে মদিনায় যাকাত ফরজ হওয়ার মূল উদ্দেশ্য ছিল অর্থনীতিকে পরিশুদ্ধ ও গতিশীল করা। এই গতিশীল অর্থনীতির মাধ্যমেই দারিদ্র্য দূরীকরণ সম্ভব। তিনি উপস্থিত সকলকে যাকাত সঠিকভাবে হিসাব করে পরিশোধ করার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান ঢাকা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। এছাড়াও মহানগরীর মজলিসে শুরা সদস্য মাস্টার রুহুল আমিন, মীর বাহার আমিনুল ইসলাম, নেছার উদ্দিন এবং ঢাকা-৬ সংসদীয় এলাকার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সকলে একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ আজকের মাঠে গড়াবে জমজমাট সব লড়াই

আল্লাহর ভয় মানুষকে ভোট কারচুপি থেকে বিরত রাখে: জামায়াত নেতা

আপডেট সময় : ০৬:৩৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬