ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ধামরাইয়ের কোনো শিল্পপ্রতিষ্ঠানে চাঁদাবাজি বরদাশত করা হবে না: এমপি তমিজ উদ্দিন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাই এলাকার শিল্পাঞ্চলে যেকোনো ধরনের চাঁদাবাজি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো কারখানা বা শিল্পপ্রতিষ্ঠান থেকে কাউকে চাঁদা নিতে দেওয়া হবে না।

শুক্রবার ধামরাইয়ের শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসা আয়োজিত এক সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তমিজ উদ্দিন বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি অসাধু চক্র রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে বিভিন্ন কারখানায় মোটরসাইকেল শোডাউন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে এবং চাঁদাবাজি করেছে। তিনি সতর্ক করে বলেন, ধামরাইয়ের মাটিতে এই ধরনের অপকর্ম আর চলতে দেওয়া হবে না। শিল্প খাতের নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও সাবেক সচিব মো. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মীর্জা মোহাম্মদ আলী রেজা, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) রাফি।

অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ ড. মো. নাসিম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ধামরাইয়ের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ২৩১ মাদক গডফাদারের নিয়ন্ত্রণে শতাধিক স্পট, উদ্বেগ বাড়ছে

ধামরাইয়ের কোনো শিল্পপ্রতিষ্ঠানে চাঁদাবাজি বরদাশত করা হবে না: এমপি তমিজ উদ্দিন

আপডেট সময় : ১০:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬