ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ভোট গণনায় ‘ইঞ্জিনিয়ারিং’ করে ৫০ আসনে জামায়াতকে হারানো হয়েছে: গোলাম পরওয়ার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নির্বাচনে ভোটগ্রহণ তুলনামূলক শান্তিপূর্ণ হলেও ফলাফল ঘোষণা ও গণনার পর্যায়ে সুক্ষ্ম ‘ইঞ্জিনিয়ারিং’ করে জামায়াতে ইসলামীর প্রার্থীদের পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল মিলনায়তনে আয়োজিত জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, সারা দেশে অন্তত ৫০টিরও বেশি সংসদীয় আসনে জামায়াত প্রার্থীরা অত্যন্ত অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। অনেক ক্ষেত্রে এই ব্যবধান ছিল মাত্র এক থেকে পাঁচ হাজার। তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলেও ফলাফল প্রস্তুতের সময় ব্যাপক অনিয়ম করা হয়েছে। এসব বিষয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছে এবং খুব শিগগিরই নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করে সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট পুনর্গণনা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে।

জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে যে অভূতপূর্ব গণজোয়ার তৈরি হয়েছিল, তা রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যমকেও বিস্মিত করেছে। ভোট গণনার প্রাথমিক পর্যায়ে বিভিন্ন স্থান থেকে বিজয়ের খবর এলেও পরবর্তীতে পরিকল্পিতভাবে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। ভোটাররা যদি কোনো বাধা ছাড়া তাদের রায় প্রতিফলিত হতে দেখতেন, তবে নির্বাচনের চিত্র সম্পূর্ণ ভিন্ন হতো বলে তিনি মন্তব্য করেন।

দলের রাজনৈতিক দর্শন তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা কোনো ধরনের চরমপন্থা বা সহিংসতায় বিশ্বাস করি না। ইসলাম কখনো উগ্রবাদ সমর্থন করে না। তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন, সহিংসতা পরিহার করে আদর্শ ও যুক্তির মাধ্যমে রাজনৈতিক মোকাবিলা করাই প্রকৃত গণতন্ত্রের বৈশিষ্ট্য।

আগামী দিনেও জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায়ে এবং দেশ গঠনে গঠনমূলক ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি নেতা-কর্মীদের ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। সম্মেলনে মহানগরীর বিভিন্ন পর্যায়ের রুকন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাক-আফগান উত্তেজনা: আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসহাক দারের ফোনালাপ

ভোট গণনায় ‘ইঞ্জিনিয়ারিং’ করে ৫০ আসনে জামায়াতকে হারানো হয়েছে: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৮:১৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬