ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

ট্রাফিক আইন না মানায় রাজধানীতে ১৭০৯টি মামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭০৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার (৩ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, দুইটি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ২০২টি মোটরসাইকেলসহ মোট ৩৬২টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩১টি বাস, ২১টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, চারটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ২০৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে নয়টি বাস, ১২টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৪৮টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, দুইটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১৮১টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮টি বাস, নয়টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ২৬৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে নয়টি বাস, একটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৯১টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ছয়টি বাস, তিনটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৩৪টি গাড়ি ডাম্পিং ও ১১০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৪৩

ট্রাফিক আইন না মানায় রাজধানীতে ১৭০৯টি মামলা

আপডেট সময় : ০৬:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫