ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জামায়াতের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শুক্রবার এক বিবৃতিতে এই পৈশাচিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে। এটি মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর চরম আঘাত। এমন নৃশংস ঘটনা সমাজের অবক্ষয় ও অপরাধীদের বেপরোয়া হয়ে ওঠার ইঙ্গিত দেয়।

তিনি নিহত কিশোরীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অ্যাডভোকেট জুবায়ের জোর দিয়ে বলেন, এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত সকল অপরাধী— তারা যে দল, গোষ্ঠী বা প্রভাবশালী মহলেরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপস-মীমাংসার সুযোগ থাকতে পারে না।

জামায়াতের এই নেতা আরও বলেন, ধর্ষকরা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা আরও বড় অপরাধ। তিনি সতর্ক করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে এবং অপরাধীরা আরও উৎসাহিত হবে। জামায়াতে ইসলামী সবসময় ন্যায়বিচার, মানবাধিকার ও সামাজিক নিরাপত্তার পক্ষে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

অ্যাডভোকেট জুবায়ের দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান-পাক সংঘাতে নতুন মোড়: তালেবান প্রধান আখুন্দজাদা নিহত হওয়ার দাবি, ভূ-রাজনীতিতে তীব্র তোলপাড়

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জামায়াতের

আপডেট সময় : ১২:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬