ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম: ইউজিসির নীতিগত অনুমোদন, চূড়ান্ত অনুমোদনের পথে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অর্গানোগ্রাম প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন সাপেক্ষে নীতিগত অনুমোদন পেয়েছে। এর ফলে চূড়ান্ত অনুমোদনের জন্য এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের নভেম্বরে ইউজিসিতে এই অর্গানোগ্রাম জমা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারের সভায় সেটি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সংশোধনী ও সংযুক্তি সাপেক্ষে নীতিগতভাবে অনুমোদনের সিদ্ধান্ত হয়। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

উপাচার্য আরও জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যে দুটি বিভাগ – হিসাববিজ্ঞান ও আইন – চালুর অনুমোদন পেয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রতিটি বিভাগে ৪০ জন করে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা রয়েছে।

অস্থায়ী ভবনে পরিচালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম। তবে এর নিজস্ব ভূমি অধিগ্রহণ ও ভবন নির্মাণ প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে। একইসাথে, সরকারি অনুদানের চার কোটি ৭৫ লাখ টাকার একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও চলছে। সব মিলিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রম সন্তোষজনকভাবে এগোচ্ছে বলে উপাচার্য উল্লেখ করেন।

ইউজিসির সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খাঁন। এসময় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী ছাড়াও ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জামিনুর রহমান, অতিরিক্ত পরিচালক ড. মহিবুল ইসলাম, শাখা কর্মকর্তা নূরুল ইসলাম চৌধুরী এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রকৌশলী শাহরিয়ার, অর্থ ও হিসাব পরিচালক সায়েমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু, বিপাকে ভোলার ৬৫ হাজার জেলে

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম: ইউজিসির নীতিগত অনুমোদন, চূড়ান্ত অনুমোদনের পথে

আপডেট সময় : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬