ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সংস্কার সংসদে না হলে ফয়সালা হবে রাজপথে: এনসিপি আহ্বায়ক নাহিদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের আত্মত্যাগের ফসল রাজনৈতিক নেতারা ভোগ করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়া যদি সংসদে সম্পন্ন না হয়, তবে সেই লড়াই আবারও রাজপথে গড়াবে এবং ছাত্র সমাজ সেই প্রস্তুতিই নিচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “সংসদে যদি জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলার পরিবেশ না থাকে, তবে রাজপথেই চূড়ান্ত ফয়সালা হবে।”

এনসিপি আহ্বায়ক আক্ষেপ করে বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের মতো চব্বিশের বিপ্লবেও ছাত্রদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ছাত্ররা বুক পেতে দিলেও রাজনৈতিক নেতারা এখন তার সুফল ভোগে ব্যস্ত। তিনি অভিযোগ করেন, ছাত্র সমাজ রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিলেও রাজনৈতিক নেতারা নানা দোহাই দিয়ে সংস্কার পরিষদের শপথ নিতে অনীহা দেখিয়েছেন। এমনকি বিচার ব্যবস্থার ক্ষেত্রেও একই ধরনের নেতিবাচক চিত্র পরিলক্ষিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

দলের এক বছর পূর্তি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিগত এক বছরের পথচলায় হয়তো কিছু ভুল-ত্রুটি ছিল, কিন্তু এনসিপির অস্তিত্ব মিশে আছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল শিকড় থেকে বাংলাদেশপন্থি রাজনীতিকে ধারণ করেই এই সংগঠনের পথচলা শুরু হয়েছিল।

অনুষ্ঠানে এনসিপি এবং এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রেখে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

সংস্কার সংসদে না হলে ফয়সালা হবে রাজপথে: এনসিপি আহ্বায়ক নাহিদ

আপডেট সময় : ০৭:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬