ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

হাতিরঝিলে সুবিধাবঞ্চিতদের পাশে এমপি মিলন, খাদ্য বিতরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল এলাকায় এক হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বুধবার দুপুরে মগবাজার বিটিসিএল স্কুল এন্ড কলেজ মাঠে এই খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই উদ্যোগের আওতায় মোট ১০ লাখ টাকা মূল্যের খাদ্য সামগ্রী সুবিধাবঞ্চিতদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি খাদ্য প্যাকেটে পাঁচ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, এক কেজি পেঁয়াজ এবং এক লিটার সয়াবিন তেল অন্তর্ভুক্ত ছিল।

হাতিরঝিল পূর্ব থানা জামায়াতের আমির অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং হাতিরঝিল পশ্চিম থানা আমির মো. নূরুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য সাইফুল আলম খান।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসের শূরা সদস্য ও হাতিরঝিল পূর্ব থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, হাতিরঝিল পশ্চিম থানা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল ওয়াদুদ সরদার এবং ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি সাজজাদ হোসাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর: বাণিজ্যমন্ত্রীর সাথে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠক

হাতিরঝিলে সুবিধাবঞ্চিতদের পাশে এমপি মিলন, খাদ্য বিতরণ

আপডেট সময় : ১০:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬