ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

প্রয়াত খালেদা জিয়ার স্মরণে ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মিটফোর্ড শাখার উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের পাশাপাশি পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা এবং সিরতুন্নবী (সা.) বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু এবং যুগ্ম-মহাসচিব ও বিএমইউ প্রক্টর ডা. শেখ ফরহাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) ও মিটফোর্ড হাসপাতাল শাখা সভাপতি এবং ড্যাবের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ চিকিৎসক সমাজকে দুস্থ ও সাধারণ রোগীদের প্রতি সহানুভূতিশীল হয়ে সর্বোচ্চ সেবা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, “চিকিৎসক সমাজ নিরলসভাবে আমাদের সেবা দিয়ে থাকেন। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা সবসময় জনগণের পাশে থেকে সঠিক সেবা নিশ্চিত করবেন।” তিনি যেকোনো সমস্যায় জনগণের পাশে থাকার আশ্বাসও প্রদান করেন।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, “দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর আজ দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দেশের অগ্রগতিতে আমাদের সকলেরই অবদান রাখা উচিত এবং এজন্য বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করতে হবে।”

মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, “আমরা নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দেশ গঠনের কাজ শুরু করেছেন। এই মহৎ উদ্যোগে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”

সভাপতির বক্তব্যে ডা. মো. মেহেদী হাসান অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমাদের দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের ফলস্বরূপ আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রেখে দেশ গঠনে সকলকে অংশগ্রহণ করতে হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

প্রয়াত খালেদা জিয়ার স্মরণে ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময় : ০৭:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬