ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রাষ্ট্রপতির সাক্ষাৎকারে ‘শপথ ভঙ্গের’ অভিযোগ জামায়াতের, উদ্বেগ প্রকাশ মিয়া গোলাম পরওয়ারের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎকারকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন বিষয় জনসমক্ষে প্রকাশ করে সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন এবং জাতির সামনে নতুন বিতর্ক ও অনিশ্চয়তার জন্ম দিয়েছেন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এসব মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্রপতির এমন বক্তব্য সংবিধান, রাষ্ট্রীয় শপথ এবং সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। তার মতে, ‘রাষ্ট্রপতি’ পদে থেকে এমন বক্তব্য প্রদান করে তিনি শপথ ভঙ্গ করেছেন, যা রাষ্ট্রের মর্যাদা ও ভাবমূর্তির সঙ্গে একেবারেই বেমানান।

মিয়া গোলাম পরওয়ার জোর দিয়ে বলেন, ‘রাষ্ট্রপতি’ পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি দাবি করেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এতে দেশবাসীর মনে নানা প্রশ্ন, বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংবিধানিক শালীনতা বজায় রাখা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্বশীল ব্যক্তিদের সংযত ও পরিমিত বক্তব্য দেওয়া অত্যন্ত জরুরি। মিয়া গোলাম পরওয়ার মহামান্য রাষ্ট্রপতিকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য প্রদান করার এবং রাষ্ট্রের মর্যাদা ও স্থিতিশীলতা রক্ষায় আরও সতর্ক থাকার আহ্বান জানান, যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের প্রতি জনগণের আস্থা অটুট থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠের রাজা হলেও যে অপূর্ণতা আজও পোড়ায় মেসিকে

রাষ্ট্রপতির সাক্ষাৎকারে ‘শপথ ভঙ্গের’ অভিযোগ জামায়াতের, উদ্বেগ প্রকাশ মিয়া গোলাম পরওয়ারের

আপডেট সময় : ০৪:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬