মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৪১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বন্দরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন বাবা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা বিবাদে ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে দুলাল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম কেওডালা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুলাল পেশায় একজন মাছ ব্যবসায়ী এবং ওই এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় দুই কিশোরের মধ্যকার একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে। নিহতের ছেলে ওসমান গনি জানান, মঙ্গলবার রাতে বাড়ির সীমানা প্রাচীর টপকে সাজিত নামে এক কিশোর এসে তার পিঠে থাপ্পড় দেয়। জবাবে ওসমানও তাকে পাল্টা থাপ্পড় দিলে বিষয়টি সাজিত তার পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সাজিতের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে ওসমানের ওপর চড়াও হয়।

ছেলের ওপর হামলার খবর পেয়ে বাবা দুলাল তাকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসেন। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর শুরু করে। লাঠির আঘাতে দুলাল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পুলিশ ফাঁড়িতে এবং পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তুচ্ছ ঘটনা থেকেই এই সংঘর্ষ ও মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার বিতর্কিত ‘ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা: কয়েক বছর আগে উয়েফার আইনি নোটিশ, নথি সংরক্ষণের হুঁশিয়ারি

বন্দরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন বাবা

আপডেট সময় : ০৯:৩৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬