ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ প্রকৌশলী রমানাথ পূজারি। গত মঙ্গলবার (১৮ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে এই শীর্ষ পদের দায়িত্বভার গ্রহণ করেন।

বিআইএফপিসিএল সূত্রে জানা গেছে, বর্তমান পদে যোগ দেওয়ার আগে রমানাথ পূজারি রামপালে অবস্থিত ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’-এর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবেও সফলতার সঙ্গে কাজ করেছেন। বিদ্যুৎকেন্দ্র পরিচালনা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কারিগরি উন্নয়ন এবং পরিবেশগত মানদণ্ড বজায় রাখার ক্ষেত্রে তার বিশেষ খ্যাতি রয়েছে। তার দক্ষ নেতৃত্বে মৈত্রী পাওয়ার প্রজেক্টের উৎপাদন নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়ন ও টাউনশিপ প্রকল্পগুলোতেও গতিশীলতা এসেছে।

বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী রমানাথ পূজারির জন্ম ১৯৬৮ সালে ভারতের ওড়িশা রাজ্যে। তিনি ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। উচ্চতর শিক্ষার অংশ হিসেবে তিনি ভারতের আইআইএম আহমেদাবাদ এবং যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হার্ভার্ড বিজনেস স্কুল থেকে বিশেষ প্রশিক্ষণ ও ডিগ্রি অর্জন করেছেন।

১৯৮৯ সালে ভারতের এনটিপিসিতে যোগদানের মাধ্যমে রমানাথ পূজারি তার পেশাজীবন শুরু করেন। বিদ্যুৎ খাতে প্রায় ৩৬ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। তিনি ভারতের ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিপাত পাওয়ার স্টেশনের প্রধান হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওসমান হাদির স্মরণে আলিয়ার দেয়ালে গ্রাফিতি: বিচারের দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারি

আপডেট সময় : ০৬:১৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬