বিনোদন ডেস্ক: প্রায় ১৫ বছরের দীর্ঘ অভিনয় জীবনে দর্শকের ভালোবাসা ধরে রাখলেও নিজেকে এখনো পুরোপুরি প্রস্তুত মনে করেন না চিত্রনায়িকা তমা মির্জা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় ও সংগীত নিয়ে অকপট মন্তব্য করেছেন এই অভিনেত্রী।
তমা মির্জা নিজেকে এখনো শিক্ষানবিশ মনে করেন। অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, “আমি এখনো অভিনয় শিখছি। আমার মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরও ভালো করা উচিত। তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়।”
গান নিয়ে তমা মির্জার মন্তব্য
অভিনয়ের পাশাপাশি গান শোনার প্রতি তার আগ্রহ থাকলেও, নিজের গায়কী নিয়ে সন্তুষ্ট নন এই নায়িকা। তিনি জানান, যখনই কাজের বাইরে সময় পান, তখনই হয় সিনেমা দেখেন না হলে গান শোনেন।
বিভিন্ন ধরনের গানের প্রতি তার ভালোবাসা থাকলেও, গায়িকা হিসেবে নিজের দক্ষতার বিষয়ে তিনি আত্ম-সমালোচনা করেন। তমা মির্জা বলেন, “রোমান্টিক গানও ভালো লাগে, স্যাড সংও ভালো লাগে, কাওয়ালিও ভালো লাগে। আমি গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ।”
তিনি আরও মনে করেন, গানের গলা বা সুরের জ্ঞান পুরোপুরি ঈশ্বর প্রদত্ত। তমা বলেন, “আমাকে আল্লাহ ওই জিনিসটা দেননি। আমাকে অভিনয়ের হয়তো একটা দক্ষতা দিয়েছেন, ওইটা দিয়েই আমি চেষ্টা করছি মানুষের মন জয় করার।”
রিপোর্টারের নাম 

























