চলতি অর্থবছরের বাজেট পাস ও নানামুখী আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির নির্দেশনার আলোকে ডেপুটি স্পিকার কায়সার কামাল আনুষ্ঠানিকভাবে অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন। গত ৭ জুন শুরু হওয়া এই অধিবেশন ২৬ কার্যদিবস চলমান ছিল।
অধিবেশন চলাকালীন বাজেটের ওপর প্রায় ৪৯ ঘণ্টা আলোচনা হয়, যাতে ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন। এছাড়া এই সময়ে ১০টি সরকারি বিল পাস হয়েছে। সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তরে হাজারো প্রশ্ন জমা পড়ে, যার একটি বড় অংশের উত্তর প্রদান করা হয়েছে। পাশাপাশি সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















