প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এটি সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এছাড়া জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বিষয়ে সরকারের উদ্যোগকেও তিনি সাধুবাদ জানান।
বক্তব্যের এক পর্যায়ে রাজধানী ঢাকার জলাবদ্ধতা ও নাগরিক দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি ঢাকাকে দেশের ‘ফেস’ বা মুখচ্ছবি হিসেবে উল্লেখ করে এর উন্নয়নে একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম বিভাগে ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 




















