ডেঙ্গু পরিস্থিতির ঝুঁকি মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন মানিকনগর এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এডিস মশার লার্ভা ধ্বংস এবং প্রজননস্থল নির্মূলের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম।
অভিযানকালে বারবার সতর্ক করা সত্ত্বেও যেসব বাসাবাড়ি ও স্থাপনায় মশার লার্ভা পাওয়া গেছে, সেগুলোর মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী পাঁচটি মামলায় মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া লার্ভা শনাক্ত হওয়া স্থানগুলো লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে।
রিপোর্টারের নাম 






















