ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সাংবাদিকের বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা চাঁদাবাজির মামলাটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মামলার বাদী ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের প্রতিনিধি ইয়াসিন হোসেন। বুধবার গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ইয়াসিন হোসেন স্বীকার করেন যে, মামলাটি একটি ভুল বোঝাবুঝির কারণে দায়ের করা হয়েছিল এবং সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। উল্লেখ্য, গত ৬ জুলাই সড়ক নির্মাণে অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ৭ জুলাই সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন ইয়াসিন হোসেন। এখন আইনানুগ প্রক্রিয়ায় মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

সাংবাদিকের বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা

আপডেট সময় : ০৯:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬