ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

কক্সবাজারে বন্যাদুর্গতদের পাশে হামদর্দ, বিতরণ করা হলো ত্রাণ ও ওষুধ

কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী, জরুরি ওষুধ ও বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হয়েছে।

গত ১৪ জুলাই পেকুয়া উপজেলার উজানটিয়া, সোনালী বাজার, সিকদার পাড়া এবং চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। হামদর্দ ল্যাবরেটরীজের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেটিং অধ্যাপক কামরুন নাহার হারুনের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

ত্রাণ বিতরণকালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, মানবিক সেবার ব্রত নিয়ে আর্তমানবতার সেবায় কাজ করাই হামদর্দের মূল লক্ষ্য। দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত। ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন হামদর্দ কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

কক্সবাজারে বন্যাদুর্গতদের পাশে হামদর্দ, বিতরণ করা হলো ত্রাণ ও ওষুধ

আপডেট সময় : ০৯:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬