ফুটবল মাঠের পরিচিত মুখ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘ব্রাজেন্টিনা ক্লাব’-এ তাকে অভিনয় করতে দেখা যাবে। নাটকটিতে তার বিপরীতে স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।
তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় নাটকটি মূলত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আবেগ, দ্বন্দ্ব এবং নানা মজার ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে। এতে জামাল ভূঁইয়া ও তিশা ছাড়াও অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, শহিদ উন নবী, আনোয়ার, জাবেদ গাজীসহ অনেকে। নাটকটি প্রতি শনি ও রবিবার রাত ১০টা ১০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে।
রিপোর্টারের নাম 
























