ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

তিন কোটি টাকার আধুনিক বাজার ভবন তালাবদ্ধ: ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকশা বাজারে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বাজার ভবনটি উদ্বোধনের দুই বছর পেরিয়ে গেলেও এখনো তালাবদ্ধ। সরকারের রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যবসায়ীদের সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নির্মিত এই ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় সরকারি সম্পদের অপচয় হচ্ছে এবং স্থানীয়দের দুর্ভোগ বাড়ছে।

ভবনটি বরাদ্দ না পাওয়ায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে ফুটপাত ও প্রধান সড়কের ওপর দোকান বসিয়ে ব্যবসা করছেন, যা প্রতিনিয়ত যানজটের সৃষ্টি করছে। পথচারী ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও ভবনটি বরাদ্দ পাওয়ার সুরাহা হয়নি। দ্রুত ভবনটি বরাদ্দ দিয়ে ব্যবসায়ীদের পুনর্বাসন এবং বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

তিন কোটি টাকার আধুনিক বাজার ভবন তালাবদ্ধ: ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা

আপডেট সময় : ০৯:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬