ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সংসদে শাপলা শহীদদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে বক্তব্য রাখার প্রাক্কালে শাপলা চত্বরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনে তিনি বিরোধী দলের সদস্যদের ফ্যামিলি কার্ড প্রকল্পকে সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে মুক্ত রাখতে রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতা অর্জনের কোনো বিকল্প নেই।

বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পার হলেও মুক্তিযুদ্ধের শহীদদের একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা সম্ভব হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। বরং তালিকা তৈরির প্রক্রিয়াকে নানা সময়ে রাজনীতিকরণের চেষ্টা করা হয়েছে। দেশের স্বাধীনতা অর্জনে আত্মত্যাগকারী বীরদের সঠিক মূল্যায়ন ও তাদের তালিকা প্রণয়নে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজেকে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার

সংসদে শাপলা শহীদদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬