ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: একদিনে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯১

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৯১ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৫ দিনে মোট ৩ হাজার ২৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ১২ জনের প্রাণহানি ঘটেছে। এর আগে গত মাসে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন এবং মৃতের সংখ্যা ছিল ১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন বিভাগে রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে পুরুষ ৬১ শতাংশ এবং নারী ৩৯ শতাংশ। চলতি বছর এখন পর্যন্ত মোট ৯ হাজার ৩৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩৬ জন রোগী। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজেকে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: একদিনে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯১

আপডেট সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬