ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা: জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান সুশীল সমাজের

শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং তাদের আত্মত্যাগের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সুশীল ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক নূর নবী মানিক বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়নে দীর্ঘসূত্রতা শহীদদের ত্যাগের পরিপন্থী। তিনি সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কেউ ক্ষমতার স্বপ্ন দেখলে তা পুনরায় স্বৈরতান্ত্রিক পরিস্থিতির জন্ম দিতে পারে।

অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের দাবি জানান এবং শহীদদের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা: জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান সুশীল সমাজের

আপডেট সময় : ০৯:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬