ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

চরফ্যাশনে শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ অস্বীকার: পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে সহকর্মীর সংবাদ সম্মেলন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে এক নারী সহকর্মীকে হেনস্তার অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম নামে এক সহকারী শিক্ষক। মঙ্গলবার বিকেলে চরফ্যাশন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তাকে সামাজিকভাবে হেয় করতে এই মিথ্যা নাটক সাজানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মধ্য আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম ও সহকারী শিক্ষিকা খালেদা আক্তার দীর্ঘ দিন ধরে নানা প্রশাসনিক ও আর্থিক অনিয়মের সাথে জড়িত। তিনি এসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানোয় ক্ষিপ্ত হয়ে তারা পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে নারী হেনস্তার মিথ্যা অভিযোগ তুলেছেন।

সাইফুল ইসলাম আরও বলেন, তাকে জড়িয়ে বিভিন্ন মাধ্যমে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা আড়াল করতেই তার বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম বলেন, “আমি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত নই। মূলত দুই সহকারী শিক্ষক-শিক্ষিকা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন, যা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে।”

অন্যদিকে, সহকারী শিক্ষিকা খালেদা আক্তার তার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত নই। সাইফুল ইসলাম স্থানীয় প্রভাবশালী হওয়ার সুযোগ নিয়ে আমাকে বিভিন্ন সময় হেনস্তা করার চেষ্টা করেছেন।”

বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষা অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থেকে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওসমান হাদির স্মরণে আলিয়ার দেয়ালে গ্রাফিতি: বিচারের দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা

চরফ্যাশনে শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ অস্বীকার: পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে সহকর্মীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:১৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬