ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ওমান থেকে প্রেমের টানে ফেনীতে শ্রীলঙ্কান তরুণী, ইসলাম গ্রহণ করে বিয়ে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফেনীর দাগনভূঞায় প্রেমের টানে সুদূর শ্রীলঙ্কা থেকে ছুটে এসেছেন এক তরুণী। দীর্ঘদিনের প্রণয়কে পরিণয়ে রূপ দিতে তিনি নিজের দেশ ও ধর্ম ত্যাগ করে বাংলাদেশে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার ৪ নম্বর রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রামনগর ইউনিয়নের সদর উদ্দিন কন্ট্রাক্টর বাড়ির মোহাম্মদ ইয়াছিনের ছেলে এজাজ আহমেদ শিহাবের সঙ্গে শ্রীলঙ্কার নাগরিক ইশারা মাট্টির পরিচয় হয় ওমানে। তারা দুজনেই সেখানে একটি টেক্সটাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। কর্মক্ষেত্রে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে গভীর প্রেমে রূপ নেয়। প্রায় তিন বছর প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে গত ৩১ জানুয়ারি শিহাব ওমান থেকে নিজ দেশে ফিরে আসেন। এর কিছুদিন পর, গত ২৩ ফেব্রুয়ারি ইশারা মাট্টিও বাংলাদেশে চলে আসেন এবং সরাসরি শিহাবের বাড়িতে ওঠেন। এরপর তিনি পারিবারিক ও সামাজিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ার পর তার নতুন নাম রাখা হয় জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭)।

ধর্ম পরিবর্তনের পর সম্পূর্ণ দেশীয় ও ধর্মীয় রীতি মেনে ৫ লাখ টাকা দেনমোহরে শিহাব ও জান্নাতের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভিনদেশি এই বধূকে দেখতে শিহাবের বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমছে।

এলাকাবাসী জানান, ভিনদেশি তরুণীর এমন সাহসিকতা ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে পরিবার ও সমাজ তাকে সানন্দে গ্রহণ করে নিয়েছে। বর্তমানে এই দম্পতি সুখেই দিনাতিপাত করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন, রোহিঙ্গা ও বিনিয়োগ: জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

ওমান থেকে প্রেমের টানে ফেনীতে শ্রীলঙ্কান তরুণী, ইসলাম গ্রহণ করে বিয়ে

আপডেট সময় : ১০:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬