ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বরিশালে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মরহুম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার বরিশালে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বরিশাল গণপূর্ত বিভাগীয় কর্মচারী ইউনিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করে।

গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হাসান রুপকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সারোয়ার।

অনুষ্ঠানে গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেদ হোসাইন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম সহ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমীন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম তরিক, সহ-সভাপতি মেহেদী হাসান রুবেল, সাকিবুল হাসান রাসেল এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তা মো. আবুল বাসার, মো. শাহআলম সহ অন্যান্য ব্যক্তিবর্গ দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতার পূর্ববর্তী দোয়া মোনাজাতে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন, রোহিঙ্গা ও বিনিয়োগ: জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

বরিশালে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময় : ০৮:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬