মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

গাজায় ইসরাইলের হামলা যুদ্ধবিরতি বানচাল করার ষড়যন্ত্র: হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করেছে যে, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি বানচাল করার উদ্দেশ্যেই গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসরাইলি বাহিনী ইচ্ছাকৃতভাবে গাজা উপত্যকায় হামলা বাড়াচ্ছে।

হামাসের অভিযোগ, এর মূল উদ্দেশ্য হলো যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন সম্পন্ন করার জন্য মার্কিন প্রশাসনসহ মধ্যস্থতাকারীদের সঙ্গে হওয়া সমঝোতাকে বাধাগ্রস্ত করা।

সংগঠনটি আরও বলছে, গাজা উপত্যকায় ইসরাইলের ‘অপরাধমূলক ও উন্মত্ত বোমাবর্ষণে’ অনেক পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই হামলা বন্ধে ইসরাইলকে চাপ দিতে এবং অবিলম্বে ব্যবস্থা নিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

বিবৃতিটি এমন এক সময়ে এলো যখন শান্তি চুক্তির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের জন্য ট্রাম্পের রোডম্যাপ ঘোষণার পরেও ইসরাইলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এই হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই রোডম্যাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার বিতর্কিত ‘ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা: কয়েক বছর আগে উয়েফার আইনি নোটিশ, নথি সংরক্ষণের হুঁশিয়ারি

গাজায় ইসরাইলের হামলা যুদ্ধবিরতি বানচাল করার ষড়যন্ত্র: হামাস

আপডেট সময় : ১২:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬