তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিএনপি সরকার ‘জুলাই সনদের’ প্রতিটি অক্ষর অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ। সবকিছু বাস্তবায়ন করতে হবে সংসদের মাধ্যমে, এর বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।
সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ দ্বিতীয় বর্ষপূর্তিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। গণতান্ত্রিক সংস্কৃতির ধারা বজায় রাখতে সব দলের সহযোগিতা চায় বিএনপি।
তথ্যমন্ত্রী বলেন, এত ত্যাগের পর অর্জিত এই গণতন্ত্রে, সকল রাজনৈতিক কেন্দ্রবিন্দু হওয়া উচিত জাতীয় সংসদ। কিন্তু দুঃখজনকভাবে, পার্লামেন্টের বাইরে এসে নানা চর্চা করা হচ্ছে। জহির উদ্দিন স্বপন আরো বলেন, শহীদদের স্মরণ করার নামে কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। এত আত্মত্যাগের পরেও এখনো ঐকমত্য তৈরি হয়নি, যা হতাশাজনক।
রিপোর্টারের নাম 

























