মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ইউক্রেন-রাশিয়া সংঘাতে প্রাণহানি ১৪, তীব্র হচ্ছে দুপক্ষের হামলা

চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নতুন করে পাল্টাপাল্টি হামলায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রবিবার উভয় দেশের কর্মকর্তারা জানান, ইউক্রেনের হামলায় রাশিয়ায় ৯ জন এবং রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫ জন নিহত হয়েছেন। প্রায় সাড়ে চার বছর ধরে চলা এই সংঘাতে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই নিজেদের আক্রমণের পরিধি ও তীব্রতা বাড়িয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

জাতিসংঘের তথ্যমতে, চলতি বছর ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম প্রধান কারণ হিসেবে রাশিয়ার দূরপাল্লার এবং প্রতিহত করা কঠিন ক্ষেপণাস্ত্রের ব্যবহার বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে। অন্যদিকে, রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে ইউক্রেনও জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি খেলার মাঠের কাছে আহত হওয়া ১৩ বছর বয়সী এক কিশোরীও রয়েছে। অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুয়ায়েভ জানিয়েছেন, চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও গুরুতর আহত কিশোরীকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়াও, কাজাখস্তান সীমান্তবর্তী সারাতোভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। একই দিনে ইউক্রেনের আরেকটি ড্রোন হামলায় রাশিয়ার উদমুর্তিয়া অঞ্চলের একটি গাড়িতে আঘাত হানলে তিনজন নিহত হন। অঞ্চলটি যুদ্ধের সম্মুখসার থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। ভারপ্রাপ্ত গভর্নর ওলগা আব্রামোভা এই ঘটনাকে ‘অর্থহীন ও নৃশংস’ আখ্যা দিয়ে বলেছেন, নিহতরা কোনোভাবেই সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

অন্যদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় দুজন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে পৃথক হামলায় আরও দুজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। উত্তরাঞ্চলের খারকিভ অঞ্চলে রাশিয়ার একটি হামলায় একটি ডাক পরিবহন টার্মিনাল ধ্বংস হয়ে যায়, এতে দেশটির ডাক ও পার্সেল সেবা প্রতিষ্ঠান নোভা পোশতার একজন কর্মী নিহত হন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে শুরু হওয়া আলোচনা গত ফেব্রুয়ারি থেকে কার্যত স্থবির হয়ে আছে। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর কূটনৈতিক তৎপরতা আরও শ্লথ হয়ে পড়ে। যুদ্ধরত উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার বিতর্কিত ‘ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা: কয়েক বছর আগে উয়েফার আইনি নোটিশ, নথি সংরক্ষণের হুঁশিয়ারি

ইউক্রেন-রাশিয়া সংঘাতে প্রাণহানি ১৪, তীব্র হচ্ছে দুপক্ষের হামলা

আপডেট সময় : ১২:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬