ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ব্যক্তিগত স্বার্থে বেড়িবাঁধের গাছ কাটার দায়ে বিএনপি নেতার পদ স্থগিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজের গাড়ি চলাচলের পথ সুগম করার জন্য সরকারি বেড়িবাঁধের গাছ কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, কামালপুর এলাকায় নদীভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, জাহিদুল আলম জাহাঙ্গীর নিজ বাড়িতে গাড়ি নিয়ে যাওয়ার পথ সহজ করতে এই গাছগুলো কাটেন। এটি দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ মিঠামইন উপজেলা বিএনপির সভাপতির পদ স্থগিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, হাওর অধ্যুষিত মিঠামইনের কামালপুর এলাকায় নদীভাঙন প্রতিরোধের জন্য বেশ কিছু মেহগনি গাছ লাগানো হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে পর্যায়ক্রমে প্রায় ২০টি গাছ কাটা হয়। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কাটার ঘটনা ঘটে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন, রোহিঙ্গা ও বিনিয়োগ: জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

ব্যক্তিগত স্বার্থে বেড়িবাঁধের গাছ কাটার দায়ে বিএনপি নেতার পদ স্থগিত

আপডেট সময় : ০৮:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬