ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

“পরিচ্ছন্নতা আমার দায়িত্ব”: এমপি আব্দুল আলীম-এর ব্যতিক্রমী উদ্যোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

“আমার লোকালয়, আমার জনপদ, আমার শহর—প্রত্যেকে নিজ নিজ পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখি” – এই দৃঢ় প্রত্যয় নিয়ে বাগেরহাটের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম এবার ঝাড়ু হাতে নেমেছেন। নিজের নির্বাচনী এলাকা বাগেরহাট-৪ এর শরণখোলায় তিনি এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন।

মঙ্গলবার সকালে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রায়েন্দা বাজারের প্রধান সড়কগুলোতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি। পাঁচ রাস্তার মোড় থেকে শুরু করে রায়েন্দা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন সংসদ সদস্য। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে এটিই তার নিজ আসনে প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।

এই পরিচ্ছন্নতা অভিযানে সংসদ সদস্যের সাথে শরীক হন উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সংসদ সদস্য আব্দুল আলীম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা, যেমন – খাবারের মান, চিকিৎসক সংকট, এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাফি ও প্যাথলজি সেবার অভাব ইত্যাদি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি।

সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম তাঁর বক্তব্যে বলেন, সুন্দরবন সংলগ্ন এই এলাকায় দূষণ প্রতিরোধে কার্যকর ডাম্পিং ব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি সকলকে নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানান এবং জানান যে এই পরিচ্ছন্নতা অভিযান মাসব্যাপী অব্যাহত থাকবে। এই উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চেয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের অন্য পেশায় যুক্ত হতে কর্তৃপক্ষের অনুমতি আবশ্যক: শিক্ষামন্ত্রী

“পরিচ্ছন্নতা আমার দায়িত্ব”: এমপি আব্দুল আলীম-এর ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় : ০৬:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬