ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

কণ্ঠ নকল ও অভিনব মোবাইল ব্যাংকিং প্রতারণা: ২১ লাখ টাকাসহ দম্পতি গ্রেপ্তার, কৌশল ফাঁস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সিআইডি কণ্ঠ নকল এবং অভিনব মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে ২১ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। সোমবার সকালে রাজশাহীর ছোট বনগ্রাম উত্তরপাড়ায় তাদের বসতবাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকাসহ তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন রাজশাহীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত মহসীন আলীর ছেলে মোবারক হোসেন (৫৫) এবং তার স্ত্রী সুলতানা খাতুন (৪৫)। সিআইডি জানিয়েছে, এই দম্পতিই প্রতারক চক্রের মূলহোতা।

সিআইডি পরিদর্শক রোজাউল করিম সংবাদ সম্মেলনে জানান, প্রতারণার জন্য এই চক্র একটি অভিনব কৌশল অবলম্বন করতো। তারা প্রথমে ভিক্ষুকদের খাদ্যসামগ্রী বিতরণের প্রলোভন দেখিয়ে তাদের সিমকার্ড সংগ্রহ করতো। এরপর সেই সিমকার্ড ব্যবহার করে নগদ, বিকাশ ও রকেট অ্যাকাউন্ট খুলে নিতো। পরবর্তীতে, প্রতিটি সিমকার্ড পিনকোডসহ মাত্র ১০০-২০০ টাকার বিনিময়ে ভিক্ষুকদের কাছ থেকে সংগ্রহ করে নিতো।

সংগৃহীত এই সিমকার্ডগুলো ব্যবহার করে প্রতারকরা বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করতো। তারা টার্গেট করা ব্যক্তিদের আত্মীয়-স্বজনের অসুস্থতার ভুয়া খবর দিয়ে তাদের কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো।

সিআইডি আরও জানায়, গোমস্তাপুর থানায় দায়ের হওয়া টাকা আত্মসাতের একটি মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় এই দম্পতিকে শনাক্ত ও আটক করা সম্ভব হয়। আটককৃত দুজনকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে সিআইডি নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের অন্য পেশায় যুক্ত হতে কর্তৃপক্ষের অনুমতি আবশ্যক: শিক্ষামন্ত্রী

কণ্ঠ নকল ও অভিনব মোবাইল ব্যাংকিং প্রতারণা: ২১ লাখ টাকাসহ দম্পতি গ্রেপ্তার, কৌশল ফাঁস

আপডেট সময় : ০৫:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬