ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

একযোগে ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের রদবদল এনে একযোগে ৯ জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক ৯টি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী তাদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন— স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) সিদ্দিক জোবায়ের।

এছাড়া ভূমি আপিল বোর্ডের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং পরিকল্পনা কমিশনের দুই সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান ও এম এ আকমল হোসেন আজাদের নিয়োগও বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে থাকা বেগম শরিফা খান এবং পরিকল্পনা কমিশনের সচিব ড. কাইয়ুম আরা বেগমকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসনের শীর্ষ পর্যায়ে এই বড় ধরনের পরিবর্তনের পদক্ষেপ নিল অন্তর্বর্তীকালীন সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রির করুণ মৃত্যু, পিকআপ আটক

একযোগে ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

আপডেট সময় : ১১:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬