ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ধানমন্ডির পরিত্যক্ত সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর ধানমন্ডিতে এক পরিত্যক্ত বাড়ি থেকে মো. শাকিল (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাকিল ভারতে পালিয়ে যাওয়া হাসিনার পরিত্যক্ত ‘সুধা সদন’ নামের বাড়িটিতে থাকতেন। শনিবার সকাল ১১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কের ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ধানমন্ডি থানার এসআই অহিদুর রহমান জানান, স্থানীয় লোকজন ওই বাড়িতে এক যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, যুবকটি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

হাসপাতাল সূত্র জানায়, শাকিলের বাবার নাম সেকেন্দার আলী মাতুব্বর। শাকিল মোহাম্মদপুরের ঝিগাতলা এলাকার শিবপুর টালি অফিস এলাকার একটি বাসায় থাকতেন। উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ‘সুধা সদন’ বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ২০২৪ সালের ৫ আগস্ট এই ভবনে আগুনও দেওয়া হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী গ্রেপ্তার, অভিযানে ২ পুলিশ সদস্য আহত

ধানমন্ডির পরিত্যক্ত সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬