ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

পারিবারিক কলহে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা, বাবা-মা আটক

রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবা-মাকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আসামবস্তি এলাকার সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাকিবুল ইসলাম (২৫)। তিনি অটোরিকশাচালক রফিকুল ইসলাম ও গৃহবধূ রাখাই ইসলামের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয়দের তথ্যানুযায়ী, মাদকাসক্ত ছেলে সাকিবুলের সঙ্গে তার মায়ের ঝগড়ার একপর্যায়ে মা দা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের বাবা-মাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী গ্রেপ্তার, অভিযানে ২ পুলিশ সদস্য আহত

পারিবারিক কলহে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা, বাবা-মা আটক

আপডেট সময় : ১১:৫৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬