ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মোহাম্মদপুরে আমির হত্যা মামলা: দম্পতিসহ ৫ জনের যাবজ্জীবন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে চা বিক্রেতা আমির হোসেনকে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (২০ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৮-এর বিচারক মো. খোরশেদ আলম এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— কবির হোসেন, তার স্ত্রী স্বপ্না বেগম, কবিরের ভাই হুমায়ুন, মো. ফালান এবং মো. মিলন ওরফে নূরু। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, নিহত আমির হোসেন রাজধানীর পলাশীর মোড়ে চা-সিগারেটের দোকান চালাতেন। হত্যাকাণ্ডের মাস আটেক আগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সাজাপ্রাপ্ত আসামি স্বপ্না বেগমের সঙ্গে আমিরের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। সেই পুরনো শত্রুতার জেরে আমিরকে হত্যার পরিকল্পনা করেন আসামিরা।

২০২২ সালের ২১ জানুয়ারি রাতে দোকান বন্ধ করে ফেরার পথে কবিরসহ চারজন কৌশলে আমির হোসেনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে রায়েরবাজার এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকেই স্বপ্না অবস্থান করছিলেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী, আসামিরা আমিরের ওপর অতর্কিত হামলা চালান এবং কবির তাকে ছুরিকাঘাত করেন। আমিরের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই মো. জাকির হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মিলন হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠের রাজা হলেও যে অপূর্ণতা আজও পোড়ায় মেসিকে

মোহাম্মদপুরে আমির হত্যা মামলা: দম্পতিসহ ৫ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৮:৩৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬